ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যার্ত পরিবারের পাশে সেনাবাহিনী

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 26

দীঘিনালায় বন্যার্ত পরিবারের পাশে সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক দরিদ্র পরিবারের ঘর মেরামত ও পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপুর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শুভত প্রভা চাকমার হাতে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের দুর্ভোগ কমাতে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে শুভত প্রভা চাকমা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করে আবার বসবাসের উপযোগী করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে সেনাবাহিনীর এমন সহযোগিতা প্রশংসনীয়। এই সহায়তার ফলে পরিবারটি দ্রুত ঘর মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় বন্যার্ত পরিবারের পাশে সেনাবাহিনী

সর্বশেষ আপডেট ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬