ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 6

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে; এমন খবরকে গুজব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না; জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি গুজবের একটি অংশ।’

এ সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

তরুণদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই দেশ ও জাতির প্রধান শক্তি। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলাসহ দেশের নানা ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি বলেন, তরুণদের প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন।

তরুণদের দক্ষতা উন্নয়নে বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব

সর্বশেষ আপডেট ০১:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬