ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 201

সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহপরিচারিকা মালু বেগমের (৭৬) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ট্রিপল মার্ডার হিসেবে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সাত্তার সিলেট মহানগর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা ছিলেন। পাশাপাশি তিনি সিলেট চেম্বারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। তাদের দেখাশোনার জন্য সেখানে থাকতেন গৃহপরিচারিকা মালু বেগম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও ডিবি একযোগে কাজ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। আলামত সংগ্রহ, সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বাসাটির সিসিটিভি ক্যামেরা সচল ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ চলে যাওয়ার আগেই কেউ বাসায় প্রবেশ করে থাকতে পারে। তবে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ না করা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশ বিভিন্ন আলামত ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

পুলিশ কমিশনার বলেন, বাসার আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান কোনো সামগ্রী খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চারতলার বাসিন্দারা সকালে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলেও পুলিশকে জানিয়েছেন।

তিনি বলেন, ডাকাতি, পারিবারিক বিরোধ কিংবা পূর্বশত্রুতাসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি দলিলও উদ্ধার হয়েছে, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিআইডি, পিবিআই ও পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফকরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম বাবুলসহ প্রশাসনের কর্মকর্তারা।

নিহত আব্দুস সাত্তার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং সিলেট চেম্বার অব কমার্সের সদস্যও ছিলেন। তার চার সন্তানের মধ্যে দুজন যুক্তরাজ্যের লন্ডনে এবং অন্য দুজন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া বলেন, তার মামা-মামি বাসায় একাই থাকতেন এবং তাদের সঙ্গে একজন গৃহপরিচারিকা ছিলেন। বুধবার সকাল ৯টার দিকেও তাদের সঙ্গে কথা হয়েছিল। এরপর কোনো এক সময় তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন

সর্বশেষ আপডেট ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬