ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ফেরা নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
  • সর্বশেষ আপডেট ০৭:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 12

বাগেরহাটে জামায়াতের আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার মতে, অতীতের ঘটনাগুলোর জন্য অনুশোচনা বা দায় স্বীকার না করে দলটির রাজনীতিতে ফিরে আসা গ্রহণযোগ্য হতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক পরিবেশ ধ্বংস করেছে এবং তাদের শাসনামলে সন্ত্রাস, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘আমরা মনে করি না, এখনই তাদের রাজনীতিতে আসা উচিত। অসংখ্য মানুষ গুম হয়েছে, বহু পরিবার স্বজন হারিয়েছে। এখনো অনেক নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। এ অবস্থায় আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরে আসবে?’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন পর্যন্ত অতীতের ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি। তার ভাষায়, ‘যে দল এত মানুষের জীবন বিপন্ন করেছে, তাদের মধ্যে যদি কোনো অনুতাপই না থাকে, তাহলে শুধু রাজনৈতিক ভারসাম্যের কথা ভেবে তাদের ফিরিয়ে আনা অন্যায় হবে।’

সরকারের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা সরকারের দায়িত্ব। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সহযোগিতা করছে, আবার যেখানে প্রয়োজন সেখানে গঠনমূলক বিরোধিতাও করছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে। তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে সম্মান জানাতে হবে এবং কোনোভাবেই তা উপেক্ষা করা উচিত নয়।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে সংসদে সংঘাত, বিশৃঙ্খলা ও অশোভন আচরণের নজির রয়েছে। তবে বর্তমান বিরোধী দল সেই ধারার রাজনীতি চায় না। তিনি বলেন, ‘আমরা একটি সভ্য, শালীন ও গঠনমূলক সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। কোনো উসকানিতেই সেই অবস্থান থেকে সরে আসব না।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগের ফেরা নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন

সর্বশেষ আপডেট ০৭:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬