বিপ্লব সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- সর্বশেষ আপডেট ০৪:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 101
কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় কর্মকর্তার সবাই বিভিন্ন সময়ে সাময়িক বরখাস্ত ছিলেন। তাদের মধ্যে বিপ্লব কুমার সরকারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। কাজী আশরাফুল আজীম সংযুক্ত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সুদীপ কুমার চক্রবর্তী ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে।
অন্যদিকে মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
চাকরি থেকে বরখাস্তের আদেশ জারির মধ্য দিয়ে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা আরও এক ধাপ এগোল।





























