ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল
  • সর্বশেষ আপডেট ১১:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 119

নড়াইল সদর উপজেলায় তেল নেয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ট্রাকচাপায় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং তিনি স্থানীয় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গুরুতর আহত হয়েছেন একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যাকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি পালিয়ে গেছে। এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

সর্বশেষ আপডেট ১১:০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬