ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 9

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ফলে টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি।

বুধবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তাওহিদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

তামিম ইকবাল বলেন, বোর্ডের বিশ্বাস, জাতীয় দলের জন্য দুই অধিনায়কের মডেলই উপযুক্ত।

সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে মিরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা বাড়ে। শেষ পর্যন্ত সেই জল্পনারই অবসান ঘটিয়ে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

সর্বশেষ আপডেট ০৮:৪৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬