ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় চাঁদাবাজির মামলায় উপজেলা বিএনপি নেতা কারাগারে

ভোলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 6

ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, তার বসতঘরে তালা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৮ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে চলতি বছরের গত ২১মে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো.ছালাম বাদী হয়ে ৩জনকে আসামি করে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- প্রধান আসামি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তার দুই ছেলে মো.আরাফাত হোসেন মালতিয়া,ফাহাদ হোসেন মালতিয়া।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বাদী দীর্ঘ বছর ধরে ওই এলাকায় পৈতৃক ভিটায় ঘর তুলে বসবাস করে আসছিলেন এবং তিনি এলাকায় থাই গ্লাসের ব্যবসা করেন। কিন্তু হটাৎ ক্ষমতার অপব্যবহার করে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদীর কাছে ৩লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা বাদীর বসতঘরে তালা দেয় এবং বাদীকে মারধর করেন। পরবর্তীতে ভুক্তভোগী মো.ছালাম বাদী হয়ে গত ৭এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার নিন্ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো.ছালাম বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আমার বসতঘরে তালা দিয়ে আমাকে মারধর করেছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও নিতে দেননি,থানায় মামলা করতেও দেননি। পরে আমি আদালতে মামলা করেছি। আজকে জেলা জজ তার জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক সেখ মো.নাসীর উদ্দিন বলেন, জজ আদালত থেকে আসামিকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোলায় চাঁদাবাজির মামলায় উপজেলা বিএনপি নেতা কারাগারে

সর্বশেষ আপডেট ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬