ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকিতে শিশুরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 96

দেশের বাজারে পাওয়া সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক গবেষণায় ৪১টি নমুনার প্রতিটিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণার অস্তিত্ব পাওয়া গেছে। গবেষকরা বলছেন, বিশেষ করে ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা এ দূষণের কারণে বেশি ঝুঁকিতে রয়েছে।

‘মাইক্রোপ্লাস্টিকস কনটামিনেশন অব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ইন বাংলাদেশ: ক্যারেক্টারাইজেশন, ডায়েটারি এক্সপোজার অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট’ শীর্ষক গবেষণাটি যবিপ্রবির পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের গবেষকরা পরিচালনা করেন। সানাউল্লাহ মাজুমদারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা অনুদান ব্যবহার করা হয়।

গবেষণার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল ও সুপারশপ থেকে ৪১টি দুধ ও দুগ্ধজাত পণ্যের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ছিল ১৭টি কাঁচা দুধ, ১২টি ব্র্যান্ডের তরল ও গুঁড়া দুধ এবং ১২টি অন্যান্য দুগ্ধজাত পণ্য। পরীক্ষাগারে মাইক্রোস্কোপ ও এফটিআইআর প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণে প্রতিটি নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া যায়।

গবেষণায় দেখা গেছে, প্যাকেটজাত ও ব্র্যান্ডের দুধে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ তুলনামূলক বেশি। প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫৬ দশমিক ৬টি, কাঁচা দুধে ৯৩ দশমিক ৩৯টি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে ৭০ দশমিক ৮০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে।

গবেষকদের ধারণা, দুধ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ এবং কারখানার যন্ত্রপাতি বা পাইপের সংস্পর্শে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মিশে যেতে পারে।

বিশ্লেষণে পাওয়া বেশিরভাগ মাইক্রোপ্লাস্টিক ছিল স্বচ্ছ ও আঁশের মতো, যার আকার ২৫০ মাইক্রোমিটারের কম। এসব কণার মধ্যে পিটিএফই (টেফলন), পিইটি, নাইলন-৬, পলিইথিলিন, পিডিএমএস ও পলিস্টাইরিনের মতো বিভিন্ন ধরনের পলিমার শনাক্ত হয়েছে।

গবেষকরা জানান, শিশুদের শরীরের ওজন কম এবং দুধের ওপর নির্ভরতা বেশি হওয়ায় ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা তুলনামূলক বেশি মাইক্রোপ্লাস্টিক গ্রহণের ঝুঁকিতে রয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় প্লাস্টিকের ব্যবহার কমানো, উন্নত ফিল্টার প্রযুক্তি ব্যবহার এবং নিয়মিত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা চালুর সুপারিশ করেছেন গবেষকরা।

#মাইক্রোপ্লাস্টিক, #দুধ, #দুগ্ধজাতপণ্য, #খাদ্যনিরাপত্তা, #শিশুস্বাস্থ্য, #বাংলাদেশ

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকিতে শিশুরা

সর্বশেষ আপডেট ০৮:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬