ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 136

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ১৪ হাজার শিক্ষককে পদায়নের লক্ষ্যে সাময়িকভাবে বদলি কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। এসব শিক্ষকের পদায়ন সম্পন্ন হলে পুনরায় শিক্ষক বদলি কার্যক্রম চালু করা হবে।

তিনি আরও জানান, ১৪ হাজার শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সর্বশেষ আপডেট ০৩:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬