ধামরাইয়ে পানিতে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / 235
ঢাকার ধামরাইয়ে উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী (৮০) পানিতে পড়ে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
শনিবার (১৪মার্চ) সকালে দ্বিমুখা এলাকার একটি পুকুরে থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় জনগণ। এর আগে (১৩ মার্চ) মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নিহত হাজী মোহাম্মদ হায়াত আলী দ্বিমুখা গ্রামের বাসিন্দা। তিনি দ্বিমুখা গ্রামে কয়েকবারের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় দ্বিমুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে কাছের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নুর আলম বলেন, দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী লাশ পুকুর থেকে স্থানীয় জনগণ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।






























