ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-এনসিপির পদযাত্রা আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 7

জামায়াত-এনসিপির পদযাত্রা আটকে দিলো পুলিশ

বাংলাদেশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ১১ দলীয় জোটের নেতারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে চাইলে এ ঘটনা ঘটে।

এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জোটটি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর সরকার দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছে। তাদের দাবি, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে জ্বালানি তেল ও গ্যাসসংকট তৈরি করা হয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ, শিল্প ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। একই সঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও তারা মন্তব্য করেন।

কর্মসূচি শেষে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করলে পথে পুলিশ তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

এদিকে সমাবেশ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে। প্রথম তিনটি কর্মসূচি সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে আয়োজন করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত-এনসিপির পদযাত্রা আটকে দিলো পুলিশ

সর্বশেষ আপডেট ০১:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬