ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 141

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকরের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।

এই বড় আর্থিক চাপ সামাল দিতে একসঙ্গে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। এ জন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সচিবালয়ে বাজেটসংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেলের সার্বিক রূপরেখা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। পরে সব দিক পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেন।

অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জুলাই থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর আওতায় বেতন পেতে পারেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার খসড়াতেও ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপে বাকি ৫০ শতাংশ মূল বেতন কার্যকর হবে। তৃতীয় ধাপে বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। সরকারের ধারণা, ধাপে বাস্তবায়ন করলে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আর্থিক ব্যবস্থাপনাও সহজ হবে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

এ ছাড়া গ্রেডভেদে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬