শিরোনাম
হরমুজে ড্রোন হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বললেন ট্রাম্প
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:১৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 18
হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে ড্রোন হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি চুক্তির ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামলায় একটি ড্রোন জাহাজে আঘাত হানলেও আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, একটি ড্রোন একটি বড় ও ব্যয়বহুল কার্গো জাহাজের ওপরের ডেকে সরাসরি আঘাত হেনেছে। একই ঘটনায় আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি এ ঘটনাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট ও বোকামিপূর্ণ লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেন। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।



































