ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 23

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনে মার্কিন নৌঘাঁটির বড় ধরনের ক্ষয়ক্ষতির পর মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক অবস্থান পুনর্মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ার অংশ হিসেবে কুয়েত ও সৌদি আরবে সামরিক উপস্থিতি কমিয়ে কিছু কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলার ফলে সরকারি স্বীকারোক্তির তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ঘাঁটির বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উড়ছিল, যা হামলার ব্যাপকতার ইঙ্গিত দেয়। গত ১ মার্চ প্ল্যানেট ল্যাবস পিবিসি ধারণ করা স্যাটেলাইট ছবির ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের ক্ষতিগ্রস্ত ঘাঁটি সংস্কারের পাশাপাশি কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার বাইরে, আরও পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো ও কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনাও পর্যালোচনা করা হচ্ছে।

এ পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটি ও অপারেশন ইসরায়েলে স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, সম্ভাব্য নতুন অবস্থান হিসেবে ইসরায়েলকে অন্যতম প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও ভূরাজনৈতিক কৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র?

সর্বশেষ আপডেট ০৪:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬