ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 7

একদিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। চিবা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে রাজধানী টোকিও ও আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে জাপানের চিবা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

জেএমএ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সংস্থাটি আরও জানায়, জাপানের সাত স্তরের ভূমিকম্প স্কেলে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল ৪, যা মাঝারি ধরনের ঝাঁকুনি হিসেবে বিবেচিত হয়। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইউএসজিএসও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল ইয়োকোশিবা এলাকার প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।

এর আগের দিন বৃহস্পতিবার (২৫ জুন) জাপানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে এর মাত্রা ৬ দশমিক ৯ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ নির্ধারণ করা হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাপানে আবারও ৫.৮ মাত্রার ভূমিকম্প

সর্বশেষ আপডেট ০৪:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬