ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, সমালোচনা

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

স্কুলের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, সমালোচনা

কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহারের ঘটনায় সমালোচনা সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি নজরে এলে ব্যানার থেকে ‘শেখ হাসিনা’ শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের জন্য ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। এ সময় বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেন ছাড়াও ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার নামসংবলিত স্লোগানটি থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, পুরোনো একটি ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এ কারণে শুরুতে ব্যানারে লেখা বিষয়টি কারও নজরে আসেনি। পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ‘শেখ হাসিনা’ শব্দ দুটি মুছে দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন বলেন, “এটি একটি লোগো। আমরা যারা অনুষ্ঠানে গিয়েছি, লোগোর দিকে আমাদের নজর দেওয়া হয়নি।”

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ব্যানারে এ ধরনের স্লোগান থাকা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্কুলের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, সমালোচনা

সর্বশেষ আপডেট ০৬:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬