ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, মালয়েশিয়া
  • সর্বশেষ আপডেট ০৬:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 19

রক্তাক্ত সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেলে পোর্ট ডিকসনের তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান আলজাফনি আহমাদ জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

পরে তদন্তের একপর্যায়ে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও গ্রেপ্তার ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষটি একাধিক স্থানে ছড়িয়ে পড়ে। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য বা ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট ০৬:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬