ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হল দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 200

হল দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থান নেন।

সূত্রগুলোর দাবি, সংঘর্ষের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের নিয়ন্ত্রণে থাকলেও পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পাল্টা অবস্থান নিয়ে প্রাঙ্গণের একটি অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে সংঘর্ষে জড়িতদের দেশীয় অস্ত্র হাতে দেখা যায়। ভিডিওগুলোতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে আহতদের সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ছাত্রদল, ছাত্রশিবির কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হল দখল নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সংঘর্ষ

সর্বশেষ আপডেট ০৫:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬