ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের সমর্থনে মাঠে যুবদল নেতা নয়ন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 11

যুবদলের নয়ন

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এ পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরাও।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হলের সিটকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নিতে এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়াতে দেখা যায়।

সংঘর্ষ চলাকালে ছাত্রদলের সমর্থনে ঘটনাস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিকেল ৫টার পর সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় তাকে আলিয়া মাদ্রাসা মোড়ে দেখা যায়। এ সময় তার মাথায় হেলমেট এবং হাতে একটি পাইপ ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতেও দেখা যায় রবিউল ইসলাম নয়নকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, “আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন? সামনে যান, আমরা আপনাদের সহযোগিতা করব।”

সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রদলের সমর্থনে মাঠে যুবদল নেতা নয়ন

সর্বশেষ আপডেট ০৬:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬