ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন টুম্পা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 117

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন টুম্পা

শরীয়তপুর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা। শনিবার (১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, টুম্পা বিএনপির একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা বিএম মহিউদ্দিন বাদল শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন আন্দোলন, কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার খবরে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী তাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট বি এম মোস্তারী টুম্পা বলেন, এ দায়িত্ব অর্পণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, দলের নেতৃত্ব যে আস্থা রেখে তাকে এই দায়িত্ব দিয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দলের আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে সকল নেতা-কর্মীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন টুম্পা

সর্বশেষ আপডেট ০৪:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬