ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 211

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

রাজধানীর ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর কলেজের প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে আহত এক শিক্ষার্থীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে দুই সংগঠন।

ছাত্রদলের অভিযোগ, তাদের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের ওপর কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালান। হামলায় তিনি আহত হন এবং পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। এ সময় পারভেজ মোশারফের নেতৃত্বে ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে তাদের ওপর হামলা চালান।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

সর্বশেষ আপডেট ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬