ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 24

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও দক্ষতাভিত্তিক করতে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

একই সঙ্গে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালু এবং আন্তর্জাতিক মানের তৃতীয় ভাষা শিক্ষায় যুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার ইউনিসেফ আয়োজিত ‘শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তিনি বলেন, অতীতে শিক্ষা খাতে বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। বর্তমান সরকার সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বড় পরিসরে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শুধু প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই নয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, আগের সরকারের আমলে ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে নানা দুর্বলতা ছিল, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতিও দেখা গেছে। এখন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও অংশগ্রহণমূলক শ্রেণিকক্ষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি তৃতীয় ভাষা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৩:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬