ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে সই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 32

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

স্বাগত অনুষ্ঠানে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং সশস্ত্র বাহিনীর সালাম প্রদান করা হয়। একই সঙ্গে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রীর সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যে মোট ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে অবস্থানকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেন তিনি।

সফরের অংশ হিসেবে চীনের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতিনির্ধারকদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট -এর সঙ্গে তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিন রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে ২৪ জুন দালিয়ান সফর করেন প্রধানমন্ত্রী। সম্মেলন শেষে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। এবারের সম্মেলনে ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনের সঙ্গে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে সই

সর্বশেষ আপডেট ০৭:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬