যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে
- সর্বশেষ আপডেট ০২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 64
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় নতুন বেতন কাঠামোর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নতুন পে-স্কেল প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকার রয়েছে। পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো মুহূর্তে এটি ঘোষণা করা হতে পারে।
এদিকে দেশের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, বাজারে কিছু সমস্যা রয়েছে এবং সরকার তা সমাধানের চেষ্টা করছে।
তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা বিঘ্ন তৈরি হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।:
































