ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সংঘর্ষের পর ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হুমকি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 194

ছাত্রদল-শিবির

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের পর দুই সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিক্ষোভ সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের রাজশাহী থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে রাতে এর জবাব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।

এর আগে মঙ্গলবার সকালে কলেজে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ পাঁচজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের প্রতিবাদে সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রশিবির সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির।

সমাবেশে ইমরান নাজির বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা হলে তারা পাল্টা জবাব দেবেন। একপর্যায়ে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ‘পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী আহত হলে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধেও কঠোর জবাব দেওয়া হবে।

ইমরান নাজির ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আবদুর রহিম, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল ইসলাম।

পরে রাতে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের রাজশাহী মহানগরের সদস্যসচিব এমদাদুল হক। তিনি ইমরান নাজিরের বক্তব্যের জবাবে পাল্টা হুঁশিয়ারি দেন। এমদাদুল হক বলেন, রাজশাহীর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং সংঘাত হলে পরিস্থিতি বুঝতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রদল রাজপথে নামলে ছাত্রশিবিরকে রাজশাহীতে জায়গা দেওয়া হবে না। পদ্মা সরকারি কলেজের সংঘর্ষ নিয়ে তার অভিযোগ, ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ছাত্রদল এর প্রতিরোধ করেছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কলেজে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছিল। সেখানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তবে দুই পক্ষই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, সকালে একটি ঘটনা ঘটেছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে সংঘর্ষের পর ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হুমকি

সর্বশেষ আপডেট ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬