ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি আইপিডির

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 149

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)

জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতার কথা বিবেচনা করে সম্প্রতি বাড়ানো জ্বালানি তেলের দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। কোনো ধরনের গণশুনানি, জনপরামর্শ বা অংশীজনের সঙ্গে কার্যকর আলোচনা ছাড়াই ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক বিবৃতিতে আইপিডি জানায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও রাজস্ব চাপকে কারণ দেখিয়ে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানো জনস্বার্থের পরিপন্থি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তাদের মতে, মূল্যবৃদ্ধির আগে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব প্রকাশ্যে মূল্যায়ন করা প্রয়োজন ছিল।

আইপিডি বলছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের বড় অংশ ডিজেল। পরিবহন, কৃষি ও পণ্য সরবরাহে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় এর দাম বাড়লে বাস ও পণ্য পরিবহনের ব্যয় বাড়বে। এর প্রভাব পড়বে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও। উচ্চ মূল্যস্ফীতির সময়ে এ ধরনের বাড়তি ব্যয় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় আরও চাপ তৈরি করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ থাকলেও বিপুলসংখ্যক বেসরকারি চাকরিজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষের আয় একই হারে বাড়ছে না। এর মধ্যে চলতি বছরের এপ্রিলেও সব ধরনের জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। আইপিডির দাবি, পাঁচ মাসের মধ্যে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়ানোয় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনায় বাড়তি চাপ তৈরি হয়েছে।

আইপিডি মনে করে, জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুধু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আয়-ব্যয়ের বিষয় নয়। এর সঙ্গে গণপরিবহন, কৃষি, শিল্প, পণ্য সরবরাহ, খাদ্যপণ্যের দাম, মূল্যস্ফীতি ও মানুষের জীবনযাত্রার ব্যয় সরাসরি সম্পর্কিত। তাই বড় ধরনের মূল্য সমন্বয়ের আগে কৃষক, পরিবহন মালিক-শ্রমিক, শিল্পোদ্যোক্তা, ভোক্তা প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা প্রয়োজন।

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও বিপিসির আর্থিক চাপের বিষয়টি বাস্তব হলেও এর পুরো বোঝা একবারে ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া সমাধান নয় বলে মনে করে আইপিডি। প্রতিষ্ঠানটির মতে, জ্বালানি সাশ্রয়, লক্ষ্যভিত্তিক সহায়তা, রেশনিং এবং বিকল্প জ্বালানির ব্যবহারসহ বিভিন্ন নীতিও বিবেচনায় নেওয়া যেতে পারে।

বিবৃতিতে বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে আইপিডি জানায়, শ্রীলঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় কিউআর কোডভিত্তিক ফুয়েল কোটা চালু করেছিল। থাইল্যান্ড নিবন্ধিত পণ্যবাহী ট্রাক, গণপরিবহন ও পাবলিক বাসের জন্য অয়েল ফান্ডের মাধ্যমে ডিজেলে ভর্তুকি দিয়েছে। ভারত ডিজেলনির্ভর কৃষি কমাতে সৌরচালিত সেচ পাম্পের ব্যবহার বাড়াচ্ছে। মরক্কোও গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া জার্মানি, স্পেন ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ কর ও শুল্ক ছাড়ের মাধ্যমে জ্বালানি সংকটের প্রভাব কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানায় আইপিডি। ফ্রান্সও কৃষিসহ জ্বালানি-নির্ভর বিভিন্ন খাতে নির্দিষ্ট সহায়তা অব্যাহত রেখেছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

আইপিডি সরকারের কাছে অবিলম্বে বাড়ানো জ্বালানি তেলের দাম প্রত্যাহার এবং ভবিষ্যতে মূল্য সমন্বয়ের আগে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সামাজিক-অর্থনৈতিক প্রভাব মূল্যায়নের দাবি জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে জ্বালানি আমদানির শুল্ক, কর ও ভ্যাট সাময়িকভাবে সমন্বয় করে ভোক্তার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছে তারা।

কৃষি সেচ, গণপরিবহন, পণ্য পরিবহন ও জরুরি সেবায় ঢালাও ভর্তুকির পরিবর্তে ডিজিটালভাবে যাচাইযোগ্য লক্ষ্যভিত্তিক জ্বালানি সহায়তা চালু, সৌর সেচ সম্প্রসারণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে অপচয় ও সিস্টেম লস কমানো এবং অপ্রয়োজনীয় ব্যয় পর্যালোচনারও দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘমেয়াদে কৌশলগত জ্বালানি মজুত, গণপরিবহন, রেল ও নৌপথ, নবায়নযোগ্য জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহনকে সমন্বয় করে জাতীয় জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে আইপিডি।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শুধু মূল্য বাড়িয়ে রাষ্ট্রীয় আর্থিক চাপ সামাল দেওয়ার পরিবর্তে জনগণের ক্রয়ক্ষমতা, কৃষি ও শিল্প উৎপাদন, গণপরিবহন এবং সামগ্রিক অর্থনীতির মধ্যে ভারসাম্য রেখে জ্বালানি নীতি নির্ধারণ করা প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি আইপিডির

সর্বশেষ আপডেট ০৩:১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬