ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শিবগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলান উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল দোলা পরিবহনের একটি বাস। শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত হন বাস ও প্রাইভেটকারের আরও কয়েকজন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

সর্বশেষ আপডেট ০৩:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬