ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০২:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 6

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় সিএনজিচালকসহ চারজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফয়জুল (৩৪) ও রুবেল (৩০) নামে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্য দুই আহত হৃদয় (২২) ও নাবিল (২২) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

সর্বশেষ আপডেট ০২:১১:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬