ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবদেক, টাঙ্গাইল
  • সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 18

টাঙ্গাইলের ঘাটাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় বিদ্যুৎ নামে এক যুবক আহত হন।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক আতিকুল ইসলাম ও হেলপার মজন মিয়া। নিহত আতিকুল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামে এবং মজন মিয়া পাকুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

সর্বশেষ আপডেট ১১:৩৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬