ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে ‘নজরুল সিটি’ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘নজরুলবর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তাঁর হৃদয়জুড়ে ছিল বাংলাদেশ। একইভাবে বাংলাদেশের মানুষও তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে হৃদয়ে ধারণ করেছে।

তিনি বলেন, মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে নজরুল অন্যতম প্রধান দিশারি। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সৃষ্টি মানুষকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুলের আদর্শ ও সাহিত্য সমানভাবে প্রাসঙ্গিক।

তারেক রহমান বলেন, নজরুলবর্ষকে কেন্দ্র করে সারা দেশে জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে বছরব্যাপী নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এর মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।

এ সময় তিনি জানান, ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অপশক্তি নানা সময়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকাই বাঙালির চিরায়ত বৈশিষ্ট্য। তিনি সবাইকে সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয়, সেটিও নিশ্চিত করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ত্রিশালে ‘নজরুল সিটি’ পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০১:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬