ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের ধাক্কায় বাড়ল লঞ্চ ভাড়া

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 150

লঞ্চ

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির পর নৌপথের যাত্রী পরিবহনেও নতুন ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বৃদ্ধির বিষয়ে নৌপরিবহন মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানোর বিকল্প ছিল না। এ কারণে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে যতটা সম্ভব কম ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য বা তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতা করার সুযোগ দেওয়া হবে না।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কেউ বাড়তি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি তেলের ধাক্কায় বাড়ল লঞ্চ ভাড়া

সর্বশেষ আপডেট ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬