ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বললেন বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 10

বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে পণ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার

তিনি জানান, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা ইতোমধ্যে এগিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আগামী মাসে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে, তা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর বাংলাদেশের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করতে পারে।

হালাল পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ খাতে রপ্তানি বাড়াতে হলে আগে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে। আর উৎপাদন বাড়াতে প্রয়োজন নতুন বিনিয়োগ। বিনিয়োগের অন্যতম বাধা জ্বালানি সংকট; তাই এ সমস্যারও সমাধান করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে হালাল পণ্যের সার্টিফিকেশনের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ইসলামিক ফাউন্ডেশন; দুই প্রতিষ্ঠানের সনদ প্রয়োজন হয়। প্রক্রিয়াটি সহজ করতে একটি প্রতিষ্ঠান থেকেই হালাল সনদ দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেন, বিনিয়োগ বাড়ানো, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বললেন বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার

সর্বশেষ আপডেট ০৩:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬