ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 19

পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার (এসপি)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সর্বশেষ আপডেট ১০:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬