ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 10

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম অগ্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে আরও ব্যাপকভাবে পরিচিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে চরফ্যাশনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ।

তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, মানবতাবাদ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, চরফ্যাশন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ, শাহীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন ও মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনলাইন সাংবাদিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবির দেশাত্মবোধ, সাম্য, প্রেম ও মানবতার চেতনাভিত্তিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা পরিবেশনা উপভোগ করেন এবং আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

সর্বশেষ আপডেট ০৯:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬