ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 8

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশ যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি অব্যাহত রয়েছে।

খলিলুর রহমান মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপরও জোর দেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ইরান

সর্বশেষ আপডেট ০৮:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬