ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 12

জুলাই আন্দোলন

জুলাই অভ্যুত্থান স্মরণে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করবে সরকার। এর অংশ হিসেবে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক আয়োজন করা হবে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি জানান, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

এদিন সকালে শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। পরে আন্দোলনের সময় সংঘটিত ঘটনাবলি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই দিনে রংপুরে শহীদ আবু সাঈদ এবং কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

তিনি আরও জানান, ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় পর্যায়ের সহিংস ঘটনার স্মরণে আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে, যার নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ বা ‘প্রতিরোধের সূচনা’।

১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে এবং যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে আন্দোলনের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন থাকবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাইজুড়ে ধারাবাহিক এসব কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

সর্বশেষ আপডেট ১০:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬