ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা পদ হারালেন

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 257

হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা পদ হারালেন

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক হিন্দু ব্যবসায়ীকে প্রাণনাশ ও জীবিত পুড়িয়ে মারার হুমকির অভিযোগসংবলিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশ, ভয়ভীতি দেখানো এবং জীবিত পুড়িয়ে মারার হুমকির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে হুমকির অভিযোগে ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল। পরে এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাউফল থানা পুলিশ জানিয়েছে, ফরিদ গাজীকে পরে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির সিদ্ধান্তের চিঠির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু এবং বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হিন্দু ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা পদ হারালেন

সর্বশেষ আপডেট ১০:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬