ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতখানে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ভোলা
  • সর্বশেষ আপডেট ০৭:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

পিটিয়ে হত্যা

ভোলার দৌলতখানে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় মমতাজ ওরফে রাসু বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশেম ও তার স্ত্রী রাজিয়া বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে রাসু বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাসু বেগমের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমিসংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম এবং বজলুর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় সংঘর্ষ থামাতে রাসু বেগম এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

ঘটনার পর থেকে কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছেন।

নিহতের মেয়ে রুবিনা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার মাকে কাশেম, ইকবাল ও রাজিয়া বেগম পিটিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দৌলতখানে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, নারীকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ০৭:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬