শিরোনাম
তেজগাঁওয়ে মসজিদে বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৬:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 144
রাজধানীর তেজগাঁও কলেজের একটি মসজিদে গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, পুলিশের কাছে তথ্য ছিল নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে তেজগাঁও কলেজের ওই মসজিদে জড়ো হবেন। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
তবে আটক ব্যক্তিরা সবাই একই সংগঠনের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।






























