ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে ১৩ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি (সাতক্ষীরা)
  • সর্বশেষ আপডেট ০৯:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 359

বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দরগাহপুর ইউনিয়নের দক্ষিণ দরগাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ দরগাহপুর গ্রামের সাইফুল গাজীর ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ১৩ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধে সংশ্লিষ্টদের জানানো হয়।

খবর পেয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালকের সমন্বয়ে কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার আজিবুর রহমান ও আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক বিল্লাল হোসেন ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন বন্ধ করেন।

এ সময় পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও এর আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। মেয়েটির আইনসম্মত বয়স হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না; এ মর্মে তার মা এসনারা এবং পাশের খরিয়াটি গ্রাম থেকে বিয়ের জন্য আসা আব্দুর রহিম লিখিত মুচলেকা দেন।

বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা সাকিবুর রহমান বাবলা বলেন, আশাশুনিতে বাল্যবিবাহের তথ্য তুলনামূলক কম পাওয়ায় প্রতিরোধ কার্যক্রম সীমিত। তবে ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজনের ঘটনা উপজেলায় বাল্যবিবাহের ঝুঁকি মোকাবিলায় আরও সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশাশুনিতে ১৩ বছরের স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সর্বশেষ আপডেট ০৯:৫১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬