ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে বাংলাদেশি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 159

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে স্পিকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিনিধিরা তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমানের মাসকটের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে তারা ইরানে গিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, নুরুল আমিন, কেরামত আলী এবং সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

একইদিন সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান পৃথক ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হন।

তাদের সফরকে কেন্দ্র করে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা দেখা দিয়েছে, যদিও সফরের মূল উদ্দেশ্য জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণ—এটাই নিশ্চিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে বাংলাদেশি প্রতিনিধি দল

সর্বশেষ আপডেট ০৭:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬