শিরোনাম
প্রবারণার আলোয় শান্তির বার্তা মৌমিতার গানে
বিনোদন প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 128
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি মৈত্রী ও শুভেচ্ছার বার্তা নিয়ে মৌলিক গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া। তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গানটি গেয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন অনিমেষ বড়ুয়া। সুর করেছেন মৌমিতার বাবা ত্রিদিব বড়ুয়া রানা। আর গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে মৌমিতা বড়ুয়া তাঁর গানের এই নিবেদন সবার জন্য উৎসর্গ করেছেন। তাঁর প্রত্যাশা, প্রবারণার আলোয় সবার জীবন আলোকিত হোক এবং মানুষের মধ্যে মৈত্রী, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।
উৎসবকে ঘিরে এই সংগীতনিবেদন বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে প্রবারণা পূর্ণিমার আনন্দ ও আধ্যাত্মিক অনুভূতি প্রকাশের একটি বিশেষ প্রয়াস।





























