ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌমিতা-নাফিজের গানে নব্বই দশকের প্রেম

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 55

মৌমিতা-নাফিজের গানে নব্বই দশকের প্রেম

মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে ওয়েব ফিল্মটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে দর্শকদের। একই সঙ্গে প্রশংসা কুড়িয়েছেন গানের কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়া ও সৈয়দ নাফিস।

কাহিনি এখনো বাকি’ গানটিতে পাওয়া গেছে নব্বই দশকের পরিচিত রোমান্টিক আবহ। সুরের মধ্যে বলিউডের জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’-এর হালকা প্রভাব থাকায় পুরোনো দিনের প্রেমের নস্টালজিয়া নতুন করে অনুভব করছেন শ্রোতারা।

ক্লাসিক রোমান্সের আবহের সঙ্গে আধুনিক সংগীতের মিশেলে গানটিতে তৈরি হয়েছে ভিন্ন ধরনের অনুভূতি। গানটির কথা ও সুর করেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে।

‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। দৃষ্টিনন্দন লোকেশন, কোমল রঙের ব্যবহার এবং সাবলীল উপস্থাপনায় মিউজিক ভিডিওতে রোমান্টিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ফলে গানটির পাশাপাশি এর দৃশ্যায়নও দর্শকদের আগ্রহ তৈরি করছে।

গান প্রকাশের পর ‘মিশন ডিডিএলজে’ নিয়েও দর্শকদের কৌতূহল বেড়েছে। ওয়েব ফিল্মটির নামের মধ্যেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্য এখনই প্রকাশ করতে চাইছেন না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ওয়েব ফিল্মটি মুক্তি পর্যন্ত।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মৌমিতা-নাফিজের গানে নব্বই দশকের প্রেম

সর্বশেষ আপডেট ০৮:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬