ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৭:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 37

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শরীয়তপুর পৌর অডিটরিয়ামের সামনে জড়ো হন। পরে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।

এ সময় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০৭:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬