ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ০৭:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 23

জামায়াত কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: প্রতিমন্ত্রী

জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিলেও নির্বাচনের পর মানুষের পাশে নেই।

শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে পূজা ও হিন্দু সম্প্রদায় নিয়ে নানা কথা বলা হলেও এখন তাদের খোঁজ নিতে জামায়াতের নেতাকর্মীদের পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, দলটি ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো উদ্যোগ নেই।

মীর শাহে আলম বলেন, তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন। বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় সরকার।

এ সময় আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬