ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি এমপি খোকনের

জামায়াত নিজ দলের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 16

আনিসুর রহমান তালুকদার খোকন

জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তাঁর দাবি, দলটির কর্মকাণ্ড মূলত নিজস্ব কর্মী ও সমর্থকদের ঘিরেই পরিচালিত হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না। তারা কোনো রাজনৈতিক দল নয়, একটি সমিতি।”

তিনি আরও বলেন, জামায়াতের কার্যক্রম নিজস্ব কর্মী ও সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ। সাধারণ মানুষের জন্য দলটির কর্মকাণ্ডের পরিধি নিয়ে প্রশ্ন রয়েছে।

পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংসদ সদস্য বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা প্রশাসনকে পাশে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ উর রহমান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি এমপি খোকনের

জামায়াত নিজ দলের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না

সর্বশেষ আপডেট ০৮:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬