সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান আর নেই
- সর্বশেষ আপডেট ০৫:১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 117
ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। আজ দুপুরে নিজ বাসায় বাথরুমে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তাঁর বাবার নাম মৌলভী আবদুল হামিদ এবং মায়ের নাম আয়েশা খাতুন।
তিনি মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন। পরে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সাংবাদিকতা ও রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।





























