ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 61

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর।

শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরদিন ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে। ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করবে কমিশন।

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই ঘটনার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন।

এরপর মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে। ওই আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য উপনির্বাচনের তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শেষে ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

সর্বশেষ আপডেট ০৭:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬