ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 8

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো ধরনের প্রতিহিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, নানা নির্যাতনের শিকার হলেও প্রতিশোধ নয়, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বর্তমান নেতৃত্ব।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপির নেতাকর্মীরা গত ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে। তাই অনেকের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা থাকলেও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে যারা অন্যায়ের শিকার হয়েছেন, বর্তমান সরকার তাদের প্রতি সহানুভূতিশীল। তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন, কিন্তু তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম এবং গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছেন। জনগণের সমর্থন ও ভোটের মাধ্যমেই বিএনপি সেই গ্রহণযোগ্যতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, এক-এগারোর সময় তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। বাংলাদেশকে এমন রাজনীতি থেকে বের করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে দুদু বলেন, একটি মহল বিচ্ছিন্ন ঘটনাকে বড় আকার দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই’

সর্বশেষ আপডেট ০৮:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬